অন্য খবর

চলে গেলেন চিত্রনায়িকা সিলভী

না-ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৬ জুলাই) সকালে তিনি বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী আজমী চাঁদনী।

শরীফ বলেন, ‘সিলভী দীর্ঘদিন ধরে থাইরয়েডের রোগে ভুগছিলেন। সিলভী ডায়েট কন্ট্রোল করছিলেন। এ কারণে তার শরীরে আয়রন কমে গিয়েছিল। অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন সে আইসিইউতে ছিল। একটু সুস্থ হওয়ায় তাকে বগুড়া নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।’

চাঁদনীর বাবার নাম জহুরুল ইসলাম পেশায় ব্যবসায়ী। মা শিরিন গৃহিণী। বাবা-মার একমাত্র মেয়ে তিনি। বর্তমানে তার মা-বাবা দুজনই দুবাই অবস্থান করছেন বলে জানান বিপ্লব শরীফ।

২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সিলভী আজমী চাঁদনী। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে নায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

চলে গেলেন চিত্রনায়িকা সিলভী

২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী।

এছাড়া তিনি নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ছয়টি সিনেমা করেছেন। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।

Related Articles

Leave a Reply

Back to top button