বিশ্ব

২৮ আরোহী নিয়ে নিখোঁজ রুশ বিমান

২৮ আরোহী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ একটি রুশ যাত্রীবাহী বিমান। মঙ্গলবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এন-২৬ বিমানটি নিখোঁজের কথা নিশ্চিত করেছে দেশটির সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার রাশিয়ার জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন- রাশিয়ার ফার ইস্ট এলাকায় এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা গেছে, বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।নির্ধারিত সময়ে পালানায় অবতরণ করেনি। বিমানটি উদ্ধারে অভিযানে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানটিতে ২৮ জন আরোহীর মধ্যে ছয়জন ক্রু সদস্য ও দু’জন শিশু রয়েছে।

বিমানটি উদ্ধারের খোঁজ চলছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা তা বিধ্বস্ত হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button