বিশ্ব

নিখোঁজ রুশ প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার, কেউ বেঁচে নেই

২৮ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া রাশিয়ার প্লেনের ধ্বাসাবমেষ খুঁজে পাওয়া গেছে। আরোহীদের কেউ বেঁচে নেই। খবর এপির।

রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা জানিয়েছে, কামচাটকায় মঙ্গলবার নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ ওখোতস্ক সাগর উপকূলের একটি বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় তিন মাইল দূরে পাওয়া গেছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটির মূল অংশ উপকূলে পাওয়া গেছে। আর উপকূলের ঠিক কাছে সমুদ্রে অন্যান্য ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

রাশিয়ার প্রচার মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা ২৮ জনের মধ্যে কেউই এই দুর্ঘটনার থেকে বেঁচে নেই।

রাশিয়ার বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানায়, নিখোঁজ বিমানটির খোঁজে টানা কাজ করা উদ্ধারকর্মীরা একপর্যায়ে প্রশান্ত মহাসাগরের উপকূলে এটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

ভৌগোলিক অবস্থানের কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।

বিমান দুর্ঘটনায় যাত্রীদের কেউ জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ায় অবতরণ করতে গিয়ে পর্বতচূড়ায় ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার ভোরে এক শিশুসহ ২২ যাত্রী এবং ছয় ক্রু নিয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয় আন্তোনোভ এন-২৬ বিমানটি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে উপকূলীয় শহর পালানায় যাচ্ছিল বিমানটি। পথে নির্ধারিত সময়ে সেটি যোগাযোগ করেনি; অদৃশ্য হয়ে যায় রাডার থেকেও।

পালানার বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার দূরে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কামচাটকা সরকার জানিয়েছে, বিমানের আরোহীদের মধ্যে ছিলেন পালানার স্থানীয় সরকারের প্রধান ওলগা মোখিরেভা।

বিমান নিখোঁজের ঘটনায় তদন্ত ও আরোহীদের সন্ধানে তৎপরতা চলছে। কাজ করছে দুটি হেলিকপ্টার ও আরেকটি বিমান।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্লেনটি ১৯৮২ সাল থেকে চলছে। এর কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না।

Related Articles

Leave a Reply

Back to top button