অন্য খবর

চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

২০২১-২০২২ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) বিএফডিসিতে সকাল ৯টা থেকে এ ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবার নির্বাচনে মোট ৩টি প্যানেল অংশ নিচ্ছে। এগুলো হচ্ছে- সোহানুর রহমান সোহান-শাহীন সুমন, শাহ আলম কিরণ-সাফি উদ্দিন শাফি, কাজী হায়াৎ-এস এ হক অলিক। সভাপতি, মহাসচিবসহ কমিটির ১৯ পদের বিপরীতে ৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৪৮ প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। নির্বাচনে মোট ভোটার ৩৬১ জন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। এছাড়া আ স ম শফিকুর রহমান ও বিএইচ নিশান কমিশনার এবং দেওয়ান নজরুল আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এর আগে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচন পিছিয়ে যায়।

্েখেন নতুন করে ফলাফলের অপেক্ষায়।

Related Articles

Leave a Reply

Back to top button