বাংলাদেশ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনগত সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনগত কোনো সুযোগ নেই।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর আইনি মতামত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরো জানান, ‘খালেদা জিয়ার আবেদনে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। আমরা এটা স্টাডি করে দেখছি, অধিকতর পরামর্শ প্রয়োজন হলে আমরা সেটাও নেবো। এটা নিয়ে আরও কথা বলতে হবে। আইনমন্ত্রী যেভাবে লিখেছেন তাতে আইনগতভাবে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই।’

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পরিবার থেকে তার ভাই শামীম ইস্কান্দার সরকারের কাছে আবেদন করেন। সে আবেদনে আইনমন্ত্রী আনিসুল হক মতামত দিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

এর কিছুক্ষণ পর সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগে আমি বেগম খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের ব্যাপারে আইনি মতামত দিয়ে আমরা এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button