বাংলাদেশ
সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
শুক্রবার (২৫ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ সময় জরুরী পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরী কারন ছাড়া বাড়ীর বাইরে কেউ বের হতে পারবেন না।
গনমাধ্যম এর আওতার বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।



