স্পোর্টেইনমেন্ট

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুমানা

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের টাইগ্রিস অলরাউন্ডার রুমানা আহমেদ । শনিবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে নিজেই এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
তিনি ইংরেজিতে তার ফেসবুক পেজে লেখেন, ‘নো মোর ক্রিকেট…।’
প্রথম টাইগ্রেসদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকটা এসেছিল তার হাত ধরে। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ। সে ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্সে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছিলেন রুমানা। ১২ বছরের ক্যারিয়ারে দলের হয়ে তার অর্জন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের রুমানা ৫০ ওয়ানডে ম্যাচে ৫ ফিফটিতে ৯৬৩ রান করেছেন । ক্যারিয়ার সেরা ফিগার ২০ রানের বিনিময়ে ৪ উইকেট। টি-টোয়েন্টিতে ৭৪ ইনিংসে এক ফিফটিতে তার সংগ্রহ ৮৫৪ রান। বল হাতে ৮২ ইনিংসে নিয়েছেন ৭৫ উইকেট ৩২ বছর বয়সী এ ক্রিকেটার।
কিন্তু গত পাঁচ মাস ধরে জাতীয় দলের বাইরে এ ক্রিকেটার। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর তার জায়গা হয়নি শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সবশেষ দুই সিরিজে।
শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়ার পর অবশ্য রুমানা দেশের একটি গণমাধ্যমের কাছে তিনি শঙ্কা প্রকাশ করেন, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়তো আর চাইছে না।
রুমানা সে সময় বলেন, ‘কেন জানি আমার বাদ পড়ার অনুভূতি হচ্ছে। দেখেন, আপনি যখন কাউকে বিশ্রাম দেবেন অবশ্যই সেই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। যদিও এটা সম্পূর্ণভাবে তাদের (টিম ম্যানেজমেন্ট) ব্যাপার, তারা আমাকে কী দিয়েছে (বিশ্রাম নাকি বাদ) কিন্তু তারা আমার সঙ্গে কথা বলেনি, তাই আমার এমন (বাদ পড়ার কথা) মনে হচ্ছে।’
যদিও বিসিবির পক্ষ থেকে তখন জানানো হয়, ওয়ার্কলোড কমাতে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু রুমানার শঙ্কা সত্যি হয় পরের সিরিজে। যখন ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে তিনি বাদ পড়েন। হয়তো ভবিষ্যতেও আর ডাক পাবেন না এ শঙ্কায় ক্রিকেট থেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রুমানা।

Related Articles

Leave a Reply

Back to top button