অন্য খবর
সোনালী টপস-এ জয়া

এবার সোনালী টপস’এ সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান। পর্দার অভিনয়ের পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।
শনিবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যাতে ক্যাপশন দেয়া হয়েছে , ‘এখন আমি বুঝতে পারছি, কেনো তোমার উপর আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমাদের দুজনের মধ্যেই একই অন্ধকার ছিল।’
আর জয়ার সেই ছবিতে ভক্তরাও নানা রকমের মন্তব্য করছেন। সবার মনেই প্রশ্ন, ‘‘কাকে মিস করছেন জয়া ?‘’ তবে কেউ কেউ এইসব প্রশ্নে কাছে না গিয়ে অভিনেত্রীর রূপ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ আবার লিখেছেন, ‘বয়সের ছাঁপ এখনও বোঝা যায় না’।
–



