বাংলাদেশ

করোনায় পরিসংখ্যান ব্যুরোর পরিচালকের মৃত্যু

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) জাফর আহম্মদ খান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২০ জুন) রাতে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে জাফর আহম্মদ স্যার ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button