বাংলাদেশ

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

দেশের সিনিয়র সংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক আবেদ খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু তিনিই নন তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

আবেদ খান বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি বলেন, শরীরের অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আসে। খাবারের স্বাদ পাচ্ছি না। এ ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই। অক্সিজেন সাপ্লাই ভালো আছে।

Related Articles

Leave a Reply

Back to top button