স্পোর্টেইনমেন্ট

আফিফকে নিয়ে শঙ্কা নেই

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। এতে অনেকটা আতংকিত হয়ে পড়ে দলটি।

তবে সুখবর হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে অংশগ্রহণ নিয়েও নেই কোনো শঙ্কা। কারন ধ্রুব’র চোট গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, আফিফের চোট গুরুতর নয়। এমনকি আঘাতপ্রাপ্ত স্থানে স্ক্যানেরও প্রয়োজন পড়েনি। সাবধানতার অংশ হিসেবেই দিনের বাকি অংশে আফিফ আর অনুশীলনে নামেননি।

সোমবার (৩০ আগস্ট) বিকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থদের নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় এ ঘটনা ঘটে।

অনুশীলনে পেসার তাসকিন আহমেদের করা একটি বল আফিফের ডান হাতের পেশিতে গিয়ে লাগে। এরপর মাঠে কিছুক্ষণ শুশ্রূষার পর আর ব্যাট হাতে নিতে পারেননি সম্ভাবনাময় এই ব্যাটসম্যান। কিছুক্ষণ পর অনুশীলন রেখে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button