বাংলাদেশ

আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অধিদফতর বলছে, আজ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

তারা আরও বলছে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তারপরের তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর ।

Related Articles

Leave a Reply

Back to top button