ভূরাজনীতি

আগামী জুনের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধন: ওবায়দুল কাদের

আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ‘স্ট্যাটিক লোড টেস্ট’-এর জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামী বছর কর্নফুলী টানেলও উদ্বোধন করা সম্ভব হবে। ওই সময়েরে মধ্যে মেট্রোরেলের কাজও শেষ হবার কথা রয়েছে।

সেসঙ্গে বাস র‌্যাপিড ট্রানজিটের কাজও আগমী বছর উদ্বোধন করা সম্ভব হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button