স্পোর্টেইনমেন্ট

আইসিইউতে থাকা স্বামীর জন্য দোয়া চাইলেন শাবনাজ

সফল বাইপাস সার্জারি শেষে এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় চিত্রনায়ক নাঈম।

৭ নভেম্বর রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত টানা অপারেশন চলে এই অভিনেতার। প্রায় পাঁচ ঘন্টা পর তার জ্ঞান ফিরে।

স্বামীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ।

হাসপাতাল থেকে শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ গণমাধ্যমকে জানান, ‘আলহামদুলিল্লাহ, ভাইয়ার (নাঈম) জ্ঞান ফিরেছে। ইশারায় আপার (শাবনাজ) সঙ্গে কথা বলেছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। বেশ কদিন হাসপাতালে থাকতে হবে।’

ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল। তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।

 

Related Articles

Leave a Reply

Back to top button