স্পোর্টেইনমেন্ট

গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়

ভারতীয় ক্রিকেট দল, টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।

পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল ভারত। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি কোহলিদের তাকিয়ে থাকতে হয় নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে।

নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জয় পেত তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কোহলিরা ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিতে যেত।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ভারত।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরে যায় কোহলিরা।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে যায় ভারত।

Related Articles

Leave a Reply

Back to top button