বাংলাদেশ

ফ্লাইওভারের গার্ডার পড়ল প্রাইভেটকারে, নিহত বেড়ে ৫

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার তিন ঘণ্টা পর দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারের ওপর থেকে সরানো হলো গার্ডার।

পরে প্রাইভেট কার থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমাবার সন্ধায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিআরটি প্রকল্পের কাজ চলার সময় ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পরপর গাড়ি থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, প্রাইভেটকারে একই পরিবারের সাত সদস্য ছিলেন। নিহতরা হলেন- রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝর্ণার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া মনি নামের নবদম্পতি। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button