বাংলাদেশ

বাংলাদেশ প্রেসক্লাবের কথিত সাংবাদিক আরিফের বিরুদ্ধে মানববন্ধন

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ৫ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেসক্লাব নামে একটি ভুঁইফোড় সংগঠন গড়ে উঠে। এ সংগঠনের নামে ব্রাহ্মণবাড়িয়ায় একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এ সংগঠনের কথিত সাংবাদিক এনামুল হক আরিফের নেতৃত্বে এসব কাজ করছিল চক্রটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ওই কথিত সাংবাদিক ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন অফিস-আদালতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে এই চক্রটি।

➤ দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ শুরু

এ ছাড়াও বিভিন্ন সময়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভয় -ভীতি দেখিয়ে তাদের নিজেদের স্বার্থ হাসিল করছেন বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল যদি এখনই এসব প্রতারক সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাজে তারা বাধা সৃষ্টি করতে পারে বলে বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে সাবেক নারী সংসদ সদস্য আসিয়ার ছেলে মো. আসাদুল রাহমান বলেন, বাংলাদেশ প্রেসক্লাব নামে কথিত ক্লাব সভাপতি এনামুল হক আরিফ আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন।

এ ছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের এসআই শফিকের সোর্স হিসেবে কাজ করার পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি থেকে এনে চাঁদা দাবি করতো। বর্তমানে সে নিজেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

➤ দুই বছর ধরে মাথায় লাশ নিয়ে সাঁকো পারাপার!

বিজয়নগরসহ বিভিন্ন উপজেলার হুন্ডি ও মাদক কারবারিদের টাকার বিনিময়ে সাংবাদিক কার্ড দিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য বানানোরও অভিযোগ রয়েছে।

নিজের অপকর্ম আড়াল করার উদ্দেশ্যে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা-মামলা দিয়ে হয়রানি ও টাকার বিনিময়ে ভুয়া সাক্ষী তৈরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি আরিফের বিরুদ্ধে অর্থের বিনিময়ে গরু চুরির অপবাদ, ৫০০/১০০০ টাকার বিনিময়ে সাক্ষী তৈরি করে মামলা-মোকাদ্দমার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানিয়েছে স্থানীয়রা।

নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ‌ ২১ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button