ইকোবিজ

করোনার কারণে ডিসি সম্মেলন স্থগিত

করোনা ভাইরাস মহামারির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে।

মহামারির কারণে সঠিক সময়ে করতে না পারলেও আগামী বছরের ৫-৭ জানুয়ারি আয়োজন করতে প্রস্তুতি নিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে আমরা এখনও চিঠি পাইনি।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও বাড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় পরে সুবিধাজনক সময়ে হয়তো ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button