বাংলাদেশ

ভাসানচরে পাঁচ কূটনীতিককে আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে সরানোর বিষয়ে শঙ্কা প্রকাশ করা পাঁচ কূটনীতিককে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডার পাঁচ কূটনীতিক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের ভাসানচর দেখতে যাওয়ার আমন্ত্রণ জানান তিনি।

সাক্ষাৎকারে এই কূটনীতিকরা কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর বিরান দ্বীপ ভাসানচরে সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান। আর জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শুরু থেকেই রোহিঙ্গাদের স্থানান্তরে বাধ্য করার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় প্রভাবশালী আন্তর্জাতিক সম্প্রদায়। একই সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশকে ভারত ও চীনের সহযোগিতা নেওয়ার কথাও বলেন। যুক্তি হিসেবে তারা বলেন, সবাই মিলে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে বিষয়টি সহজ হবে।

এই পাঁচ শীর্ষ কূটনীতিক হলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান রেনসজে তিরিংক, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ও কানাডার হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন।

এর আগে গত ১৪ ডিসেম্বর বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৭ সদস্যের এই কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটির প্রধান হিসেবেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই পাঁচ কূটনীতিক।

Related Articles

Leave a Reply

Back to top button