বাংলাদেশ

মিয়ানমার থেকে চাল আমদানি স্থগিত: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছন, মিয়ানমারে সরকার পরিবর্তনের কারণে দেশটি থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনলাইন বৈঠক শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

মুস্তফা কামাল বলেন, মিয়ানমারের সঙ্গে ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছিল। তবে দেশটির ক্ষমতার পরিবর্তনের কারণে আপাতত আমরা আমদানি স্থগিত করেছি।

তিনি আরও বলেন, এখন তাদের চাল রফতানির আগ্রহ আছে কিনা বা আমরাও এ পরিস্থিতিতে কীভাবে আমদানি করবো, এসব বিষয় বিবেচনা করে চাল আমদানি নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button