বাংলাদেশ
মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার করার প্রস্তাব

চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা জন্য একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধারা যাতে আরো স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য তাদের মাসিক সম্মানি আরো আট হাজার টাকা বাড়ানো হচ্ছে।
কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে প্রয়োজন মতো মুক্তিযোদ্ধাদের মাসিক চিকিৎসা ব্যয় সরবরাহ করার সুপারিশ করে।



