বাংলাদেশ

জুলাই মাসেই পাওয়া যাবে রুশ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসেই রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুটনিক-৫’ পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, রাশিয়া থেকে টিকা কেনার সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। আশা করছি, এ মাসের মধ্যেই একটা খবর হয়তো আমরা পেতে পারি।

তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে অনেকদিন কাজ করেছি। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। এখন আমরা অপেক্ষায় আছি তারা কখন এবং কী পরিমাণ টিকা দেবে। তারা যখনই জানাবে, আমরা তখনই আমাদের প্রক্রিয়া শুরু করে দেব।

মন্ত্রী বলেন, আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য। তারা আমাদেরকে বিস্তারিত জানাবে যে অমুকদিন, এতো সংখ্যক টিকা আমাদের দেব, তখন আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়। ওই দিন ওষুদ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

এর আগে স্পুটনিক-৫ জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করে কোভিড-১৯ টেকনিক্যাল কমিটি।

Related Articles

Leave a Reply

Back to top button