স্পোর্টেইনমেন্ট
হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল।
সোমবার ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। দ্বিতীয় বার দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু বুকে ব্যাথা থেকে সুস্থ হলেও, এবার করোনায় আক্রান্ত হয়ছেন তিনি।
করোনা পরীক্ষায় গাঙ্গুলীর কোভিড পজিটিভ হওয়ার পর তাঁর অন্যান্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা মত দেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর। সেই মতো সোমবার রাতে সৌরভকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে করোনার টিকাও নিয়েছিলেন তিনি।



