অন্য খবর

মুক্তি পেলেন পরীমনি

অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন নায়িকা পরীমনি।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেছেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ দিন কারাভোগের পর, মুক্তি পেয়ে কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমনিকে। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরীমনিকে বুধবার সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে পরীমনির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।

গত ৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল মদ ও মাদকসহ আটক করে র‌্যাব। ওই দিনই র‌্যাব নায়িকার নামে বনানী থানায় মাদক আইনে একটি মামলা করে।

Related Articles

Leave a Reply

Back to top button