স্পোর্টেইনমেন্ট

নেপালে জয় দিয়ে শুরু বাংলাদেশের

১-০ গোলে কিরগিজস্তান অলিম্পিক দলকে হারিয়ে, বাংলাদেশের জয় দিয়েই শুরু করেছে নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট।

ম্যাচের ৩০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রস নিয়েছিলেন সাদ উদ্দিন। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।

১৮ মিনিটে অধিনায়ক সোহেল রানার শট বক্সের মধ্যে দাঁড়ানো এক কিরগিজ ডিফেন্ডারের হাত দিয়ে বল ঠেকালেও নেপালি রেফারি তা এড়িয়ে যান।

এরপর দুই দলই গোল করার চেষ্টা করেও সফল হয়নি। দ্বিতীয়ার্ধে দলে বেশ কয়েকটি বদল আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। ৫৬ মিনিটে তিন খেলোয়াড় বদলান তিনি। মাসুক মিয়া জনিকে তুলে কোচ নামান জামাল ভূঁইয়াকে। বিপলু আহমেদের জায়গায় আসেন রাকিব, হাবিবুর রহমান সোহাগের বদলে মাঠে নামেন রিয়াদুল হাসান।

এরপর আরও দুইটি পরিবর্তন এনেছিলেন জেমি। ৬৫ মিনিটে মেহেদী হাসানকে উঠিয়ে তিনি নামান মানিক মোল্লাকে, ৭২ মিনিটে বিশ্বনাথ ঘোষের বদলি হিসেবে নামেন ইয়াসিন আরাফাত।

Related Articles

Leave a Reply

Back to top button