অন্য খবর

দেশবাসীর কাছে দোয়া চাইলেন কাজী হায়াত

আগের চেয়ে কিছুটা শারীরিক অবস্থা উন্নতি হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

কাজী হায়াত পুত্র চিত্রনায়ক কাজী মারুফ তার ফেসবুক অ্যাকাউন্টে সোমবার (২৩ মার্চ) রাতে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন।

ভিডিওবার্তায় কাজী হায়াত বলেন, আমি এখন এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া, আমাকে বাঁচিয়ে রাখবে।

রোববার (২১ মার্চ) বিকেলে কাজী হায়াতকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান কাজী মারুফ। তিনি আরও জানান, এই বর্ষীয়ান নির্মাতার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তার।

গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনা আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

Related Articles

Leave a Reply

Back to top button