অন্য খবর

রাঙ্গুনিয়ায় সাহিত্য ও সামাজিক সংগঠন ‘সংকল্প’ এর যাত্রা শুরু

রাঙ্গুনিয়ায় যাত্রা শুরু করেছে সৃজনশীল সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সংকল্প’।

শুক্রবার ৮ মে বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডায় ‘সংকল্প’ এর যাত্রা শুরু হয়।

বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক আকাশ আহমেদের সভাপতিত্বে এই সাহিত্য আড্ডায় আরো উপস্থিত ছিলেন কবি পারভীন আক্তার, প্রাবন্ধিক খালেদ নিজাম, বাচিক শিল্পী রহিম উদ্দিন সিকদার, কবি আলী আজগর,কবি জাহেদুর রহমান, কবি রেজাউল ইসলাম, কবি মো: মাসুদ,কবি নাছিমা আক্তার শিল্পী,কবি হাফসা আক্তার, সাহিত্যানুরাগী মো: ইমরান হোসাইন, প্রাবন্ধিক মুহাম্মদ জামাল উদ্দিন, রেহনুমা কবির, আফিফা, আকসা, শোয়েবা সহ প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে কবি ও শিক্ষক পারভীন আকতারকে সভাপতি ও কবি ও শিক্ষক রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন যথাক্রমে কবি ও শিশু সাহিত্যিক আকাশ আহমেদ, অধ্যাপক,কবি ও গবেষক হাসনাইন ইস্তেফাস পাভেল, প্রাবন্ধিক খালেদ নিজাম, শিক্ষক ও সাহিত্যানুরাগী আবু সায়েম, শিক্ষক ও বাচিক শিল্পী রহিম উদ্দিন সিকদার, কবি ও মাষ্টার মোহাম্মদ সেলিম,কবি মজিবুর রহমান,কবি উৎপল মুৎসুদ্দী, কবি পুস্প বড়ুয়া,ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, কবি পলাশ মাহবুব, কবি সেলিম তালুকদার আকাশ, কবি অহনা ইয়াছমিন।

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, কবি ও শিক্ষক নুরুল কবির করিমী (সহ. সভাপতি), কবি আলী আজগর (সহ. সভাপতি), কবি আশরাফুল ইসলাম (সহ. সভাপতি), সাবরিনা সাদিয়া (যুগ্ন সা. সম্পাদক), নাছিমা আক্তার শিল্পী(সাংগঠনিক সম্পাদক), আব্দুল মান্নান (সহ: সাংগঠিক সম্পাদক) মুহাম্মদ জামাল উদ্দিন (অর্থ সম্পাদক), মো: মাসুদ (প্রচার সম্পাদক), তাহমিনা তানিয়া (সাহিত্য সম্পাদক) তুহিন তঞ্চঙ্গা(সমাজ কল্যান বিষয়ক সম্পাদক) কামরুল হক আজাদ ( সহ: সমাজ কল্যাণ সম্পাদক, দেবাশীষ মুৎসদ্দী ( আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। কার্যকরী সদস্য যথাক্রমে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস তালুকদার,সাংবাদিক নুরুল আবছার,সাংবাদিক আফতাব হোসেন আব্বাস,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল আহমেদ,কবি হাফসা আক্তার,বাচিক শিল্পী গোলাম রসুল অভি,কবি রাসেল আহমেদ।

নব নির্বাচিত সভাপতি কবি ও শিক্ষক পারভীন আকতার বলেন, রাঙ্গুনিয়ায় শুদ্ধ সাহিত্য চর্চার প্রসারে কাজ করবে ‘সংকল্প’। সাহিত্যে তরুণদের সম্পৃক্ত করতে নানামুখী আয়োজনের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজও করবে ‘সংকল্প’।

Related Articles

Leave a Reply

Back to top button