বাংলাদেশ

শেখ আবদুল্লাহর মৃত্যুতে স্পিকারের শোক

ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে শোক বার্তায় স্পিকার শেখ আবদুল্লাহর রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া তার মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button