বাংলাদেশ

৮ দিন পর ফের দুই দফা ভূমিকম্প সিলেটে

আটদিন পর সিলেট আবার মৃদু ভূমিকম্প অনূভূত হয়েছে।

সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দফায় ভূমিকম্প অনূভূত হয় সিলেট।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার হালকা ভূমিকম্প অনুভূত হয়। পরে ৬টা ৩০ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব ১৮৮ কিলোমিটার বলে জানা গেছে।

এর আগে ২৯ মে একদিনে চার দফা ভূকম্পন অনুভূত হয় সিলেটে। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশে ছিল। এর পরদিন ৩০ মে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button