বিশ্ব

মহানবীকে অপমান করায় শিখ উপাসনালয়ে হামলা, দাবি আইএসের

ভারতে মহানবী হযরত মুহাম্মদকে  (সা.) অপমান করার বদলা হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুলের শিখ উপসানলয়ে হামলা চালানো হয়েছে। এমন দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের শুরুতে মহানবী সম্পর্কে বিজেপি নেতা নুপুর শর্মার মন্তব্যের কারণে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি।

আমাক নিউজ এজেন্সিতে দেওয়া একটি বার্তায় আইএসের পক্ষ থেকে বলা হয়,  তাদের একজন যোদ্ধা কাবুলে হিন্দু ও শিখ মুশরিকদের একটি মন্দিরে প্রবেশ করে গার্ডকে হত্যা করে। পরে তার মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেড দিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায়।

এ ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button