বাংলাদেশ

৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ভোটগ্রহণ চলছে, চতুর্থ ধাপের ৫৫ পৌরসভায়।

রবিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত কোনো বিরতি না দিয়েই ভোট গ্রহণ চলবে।

দেশের ৩৪ জেলার ৫৫টি পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট গ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর ২৬টি পৌরসভায় ভোট হচ্ছে কাগজের ব্যালটে।

এসব পৌরসভায় মোট ভোটার ১৬ লাখ ৬৭ হাজার ২২৪ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন। মোট ভোটকেন্দ্র ৭৯৩টি। চতুর্থ ধাপে ভোট হওয়ার কথা থাকলেও মাদারীপুরের কালকিনি এবং নাটোর সদর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button