বাংলাদেশ

আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ছুটি আরও ১৫ দিন নাকি ৩০ দিন বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, নতুন করে ছুটি বাড়ানোর সময়গুলোতে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ে সংসদ টিভি, রেডিও এবং অনলাইনে ক্লাস চলবে। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। তবে কওমি মাদরাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শনিবার (১৩ ফেব্রুয়ারি) বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে কতদিন বাড়বে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ বা কাল এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান।

Related Articles

Leave a Reply

Back to top button