বাংলাদেশ
মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট চেস্টার পর নিয়ন্ত্রণে এসেছে, রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন।
এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
সোমবার সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।



