স্পোর্টেইনমেন্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের ১৫তম আসরে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (৩০ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশ দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলে দিয়েছেন, কে বড়, কে ছোট কিংবা কে ভালো, কে খারাপ- সবই প্রমাণ হবে মাঠে। অবশেষে বাংলাদেশ-আফগানিস্তান সেই লড়াইয়ের ক্ষণ প্রস্তুত।

অতীতে বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে আফগানরা জয় পায় ৫টিতে। বাকি তিন ম্যাচে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান দল: হজরতউল্লাহ জাজাই, রমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নভিন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

Related Articles

Leave a Reply

Back to top button