বিশ্ব

হিজাব না পরলে ইরানে ১০ বছরের কারাদণ্ড

ইরান সরকার এবার নারীদের পোশাকের বিষয়ে আরও কঠোর আইন পাস করল। ইরানে নারীরা হিজাব না পরলে শাস্তি ভোগ করতে হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির আইনপ্রণেতারা সংসদে একটি নতুন বিল পাস করেছেন। বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের জন্য শাস্তির বিধান কঠোর করা হয়েছে। ইরানে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ওই প্রতিদেবেদনে বলা হয়েছে, সংসদ ট্রায়াল সময় হিসেবে তিন বছরের জন্য হিজাব ও পর্দার সংস্কৃতি সমর্থনের জন্য ওই বিল অনুমোদন করেছে।
নতুন পাস হওয়া খসড়া আইনে বলা হয়েছে, বিদেশি বা শত্রু সরকার, মিডিয়া, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হেডস্কার্ফ বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
তবে, বিলটি আইনে পরিণত করতে এখনও ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Back to top button