বাংলাদেশ

স্কুলছাত্রী করোনায় সংক্রমিত, সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনায়, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই স্কুল শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় ১৭ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ আসে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১২ সেপ্টেম্বর পাঠদান শুরু হয়। অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ওই ছাত্রী ক্লাসে উপস্থিত হচ্ছিল। এর মধ্যেই সে সর্দি-জ্বরে আক্রান্ত হয়।

১৬ সেপ্টেম্বর ওই ছাত্রী ও তার মায়ের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ১৭ সেপ্টেম্বর আসা প্রতিবেদনে দুজনেরই করোনা শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাড়িতে মায়ের সঙ্গে কোয়ারেন্টিনে আছে সে।

তবে প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির পাঠদান স্বাভাবিক নিয়মে চলছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থীও জ্বরে আক্রান্ত হয়েছিল। তবে নমুনা পরীক্ষায় তারা করোনা নেগেটিভ হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button