বিশ্ব

জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে, প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন জো বাইডেন। খবর আরব নিউজের।

গতকাল মঙ্গলবার রাতে ৭৬তম সাধারণ অধিবেশনে বাইডেন ভাষণে পরমাণু সমঝোতা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন, এর মধ্যে ছিলো ফিলিস্তিন-ইসরায়েল সমস্যাও। বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।

এসময় বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা ১০ হাজার কোটি ডলার অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আর্থিকভাবে অস্বচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button