ভূরাজনীতি

সেতুমন্ত্রীর ভগ্নিপতির মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র ভগ্নিপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে শোক জানান মন্ত্রী।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বেসরকারি সংস্থা উইনরোক বাংলাদেশ’র সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব মো. শাহাবুদ্দিন বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী তার শোকবার্তায় বলেন, মরহুম মো. শাহাবুদ্দিন একজন প্রাজ্ঞ ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন। ঢাকার মেরুল বাড্ডা ও দাগনভুঁইয়ার গ্রামের বাড়িতে অনেকগুলো মসজিদ মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে, উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।

Related Articles

Leave a Reply

Back to top button