ইকোবিজ

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৭৩ ও ২৬৩০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ৮৩টির এবং অপরির্বতিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-জেনেক্স, জিএসপি ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ফার্স্ট ব্যাংক, এমএল ডায়িং, ওয়ান ব্যাংক, ফার্মা এইড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ও লাফার্জহোলসিম।

Related Articles

Leave a Reply

Back to top button