স্পোর্টেইনমেন্ট

সিরিজ জয়ের মিশনে বিকেলে মাঠে নামছে সাকিব-মাহমুদউল্লাহরা

বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে, আজ শুক্রবার (২৩ জুলাই) মাঠে নামবে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হওয়ার কটেজ রয়েছে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২২ জুলাই) ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দলের সামনে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। ব্যাট হাতে নেমে ৭ বল বাকি থাকতে ও ২ উইকেট হারিয়ে ১৫৩ তুলে নেয় টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের আগে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালও চোটের কারণে ছিটকে গেছে।

ইনজুরির কারণে লিটন দাসকে ঝুঁকি মুক্ত রাখতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে পাঠায়নি টিম ম্যানেজম্যান্ট। এ ম্যাচে লিটনকে বিশ্রাম দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা শামীমকে পাটোয়ারীকে মাঠে নামাতে পারে দল। এদিকে বাবার মৃত্যুর কারণে সফর শেষ না করেই দেশে ফিরে আসছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

তাই সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচেও তরুণদের কাঁধে ভর দিয়েই এবারের শিরোপা জয়ের মিশন বাংলাদেশের সামনে।

Related Articles

Leave a Reply

Back to top button