অন্য খবর

স্বামী গ্রেফতার হওয়ায় বাদ দেয়া হলো শিল্পা শেঠিকে

পর্নো ছবি বানানোর অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের শাস্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

বলিউডে গুঞ্জনে শোনা যাচ্ছে, পর্নো ছবি বানানোর অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর শিল্পা ‘সুপার ড্যান্সার’-এর এই শোয়ে বিচারকের আসনে বসেন তাহলে কিছুটা হলেও টিআরপিতে প্রভাব পড়তে পারে৷ তাই তাকে সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ও-ই শোতে তার পরিবর্তে দেখা যাবে নাকি কারিশমা কাপুরকে।

‘সুপার ড্যান্সার’-এর অনুষ্ঠানের শুরুর দিন থেকেই এই শোয়ের বিচারক হিসেবে ছিলেন শিল্পা। এই রিয়ালিটি শোর চার নম্বর পর্বেও শিল্পা ছিলেন বিচারক। টিআরপির দিক থেকে এই শো বেশ জনপ্রিয়।

এদিকে, বুধবার এক সাংবাদিক বৈঠকে মুম্বই পুলিশের সন্দেহের তালিকাতেও উঠে আসে শিল্পা শেঠির নাম।

জানা গেছে, আপাতত এই ভয়ই পাচ্ছে ‘সুপার ড্যান্সার শো’য়ের প্রযোজক সংস্থা। তাই টিআরপি বাঁচাতেই শিল্পাকে শো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শোয়ের টিম। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনওরকম স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি শোয়ের প্রযোজক সংস্থার কাছ থেকে।

উল্লেখ্য, গেল সোমবার পর্নো ছবি তৈরির অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। আপাতত রাজকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে।

সূত্র: জি-নিউজ

Related Articles

Leave a Reply

Back to top button