ফলোআপ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিচারক।

সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায়ের এক পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।

পর্যবেক্ষণে বিচারক জানান, সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে রায় পড়া শুরু করেন আদালত। বিকেল ৪টা ২১ মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রায়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। এসআই নন্দ দুলালসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। আর এপিবিএন’র ৩ সদস্যসহ ৭ জনকে খালাস দেন।

আদালতের কার্যক্রম শুরুর আগেই আলোচিত এই হত্যা মামলার ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে তোলা হয়।

আলোচিত এই রায়কে কেন্দ্র করে কক্সবাজার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে এপিবিএন চেকপোস্টের সামনে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।

Related Articles

Leave a Reply

Back to top button