বাংলাদেশ

সারাদেশে মোটরচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মোটরচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আলোচনা করে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্স এর সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আজকে সভার সিদ্ধান্ত তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা লক্ষ্য করেছি সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। শুধু সামনের চাকায় ব্রেক, পিছনের চাকায় কোনও ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এই ধরনের দৃশ্য আমরা দেখেছি।

তিনি বলেন, হাইওয়েগুলোতেও এই রিকশা চলে আসছে। এজন্য সারাদেশে এই ধরনের রিকশা…প্যাডেলচালিত রিকশার বিষয়ে আমরা বলছি না। প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তর করেছেন, সেই সব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভায় নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button