ভূরাজনীতি

চাঁদাবাজ-বিতর্কিতদের দলে টানা যাবে না: কাদের

দলে কোনো অবস্থাতেই চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের টানা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে বলে জানান তিনি ।’

দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অথচ অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায়, তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে।

‘বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্যোন্নয়ন চায় না। তারা নিজেদের পকেট ভারী করতে চায়। লুটপাটতন্ত্রের মূলহোতা বিএনপি’ বলেন ওবায়দুল কাদের।

বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তৃতা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button