বাংলাদেশ

সাতক্ষীরা ও নোয়াখালীতে ৭ দিনের লকডাউন শুরু

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী ও সাতক্ষীরায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন।

ভোর ৬টা থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬ ইউনিয়নে শুরু হয়েছে বিশেষ লকডাউন। চলবে ১১ জুন রাত ১২টা পর্যন্ত।

লকডাউন চলাকালে ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে।

সাতক্ষীরায়ও শুরু হয়েছে সাত দিনের লকডাউন। বন্ধ আছে দোকানপাট, যানচলাচল। শহরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি টহল চলছে।

লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে দোকান-পাট, শপিংমল ও গণপরিবহন।

এই সময়ে সবাইকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button