বাংলাদেশ
সবাই স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা খালি নেই, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার ১৭ জুলাই দুপুরে ‘Khurshid’s Decoding Surgery’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন করে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ হচ্ছে।বলেন, ‘আমরা যতই নিয়োগ দিই না কেন সংক্রমণের হার যদি তিন-চারগুণ বেড়ে যায়, ১০ থেকে ১৫ হাজার শয্যার পরিবর্তে ৪০ হাজার রোগী হয়। তখন সবাইকে চিকিৎসা দেয়া সম্ভব হবে না।
সবাইকে সমালোচনা না করে সংক্রমণ প্রতিরোধ একযোগে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।



