ভূরাজনীতি

যাত্রী পরিবহনে অনিয়ম করলেই ব্যবস্থা: কাদের

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগসহ স্বাস্থবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিআরটিএ’কে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শুরু হচ্ছে শোকের মাস। জানান এবারের শোকের মাসের প্রধান কর্মসূচি হচ্ছে অসহায়, খেটে খাওয়া, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো।’

করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় তিনি সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে শোকের মাসের কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ‘গ্রামে গ্রামে, অনেকে শহর থেকে ভাইরাস বহন করে গ্রামে নিয়ে যেতে পারেন, এতে গ্রামের মানুষ আক্রান্ত হতে পারে।

এ অবস্থায় সবাইকে শতভাগ মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে কোনো ধরনের শৈথিল্য না দেখাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

দেশের অধিকাংশ মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী-গাজীপুর অংশে নির্মাণকাজের কারণে সংকুচিত হওয়ায় যানবাহনের চাপ বেড়ে গেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button