বাংলাদেশ

সদ্যভূমিষ্ঠ কন্যাকে তার পরিবার, ছুড়ে ফেললেও বেঁচে আছে সে!

রাতের অন্ধকারে লোকশূন্য রাস্তায় ভবন থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলের কাছেই আড্ডারত কয়েকজন তরুণ দেখতে পান সদ্যভূমিষ্ঠ এক কন্যা শিশু মাটিতে পড়ে আছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে ঢাকার ওয়ারী এলাকার হেয়ার স্ট্রিটের।

নিজের পরিবারের এমন নির্মমতার শিকার সদ্য জন্ম নেয়া শিশুটির মায়া কান্নায় প্রত্যক্ষদর্শীরা দ্রুত শিশুটিকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি এখনও বেঁচে আছে।

জানা গেছে, সেখানে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনটির সামনের দিকে একতলা একটি টিনশেড ভবনও রয়েছে। ভবনের কোনও এক তলা থেকে কেউ শিশুটিকে ভূমিষ্ট হওয়ার পরপরই ছুড়ে মেরেছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীর। নবজাতকটি প্রথমে টিনশেডের ওপর পড়ে, সেখান থেকে ছিটকে মাটিতে পড়ে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button