বাংলাদেশ

সকালে ঢাকা ছাড়বেন ৩০০ জাপানি

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকা পড়া তিন শতাধিক জাপানি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবে।

বিমান সূত্র জানায়, এখানকার জাপানি দূতাবাস বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বুধবার (১ এপ্রিল) সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল দশটায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিয়মিত বিমান যোগাযোগ বিশ্বব্যাপী প্রায় স্থগিত হওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button