ষড়যন্ত্র ছাপিয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ: কামরুল ইসলাম

নির্বাচন পরবর্তী এখনো ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র অতিক্রম করে আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়বে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মতিউরের মতো নতুন প্রজন্মদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
এ সময় আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নতুনভাবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে পুরো পৃথিবী অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের (বিএনপি নেতাদের) মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে।



